বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে কলারোয়া উপজেলার বিভিন্ন কলেজ ও মাদরাসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, কাজিরহাট কলেজ, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়, ও কলারোয়া আলিয়া মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাফি ইসলাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি সাজু ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কারিমুল ইসলাম, কলারোয়া পৌর ছাত্রদলের সভাপতি শুভ রাসেল, সাধারণ সম্পাদক জি এম সোহেল, প্রিন্স, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা