শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে ছলিমপুর কলেজের দুই শিক্ষক এর উপর সন্ত্রাসী হামলা

জুলফিকার আলী,কলারোয়া: কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে দুইজন কলেজ শিক্ষক এর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

ঘটনাটি ঘটেছে-বৃহস্পতিবার সকাল ১০টার তিকে উপজেলার ছলিমপুর একে খান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর।

আহত কলেজ শিক্ষক জানান-তিনি তার এক সহকারী শিক্ষককে সাথে নিয়ে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ছলিমপুর
কলেজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ছলিমপুর একে খান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর পৌছানো মাত্রই। পূর্বে থেকে ওৎপেতে থাকা ওই গ্রামের জুলফিকার বাবু, মাহাবুবর রহমান মিঠু, সাব্বির হোসেন সহ ৪/৫ ব্যক্তি দলবদ্ধ হয়ে মোটর বাইকের গতিরোধ করে লাঠি সোটা নিয়ে এলোপাতাড়ী ভাবে হামলা করে।

এসময় কলেজের ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) শফিউর রহমান এর কাছে থাকা কলেজের নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। কলেজ অধ্যক্ষ কে বাচাতে এগিয়ে আসলে অপর শিক্ষক সহকারী অধ্যাপক হরুন-অর-রশিদ বকুল ও হামলায় শিক্ষক হন।

এঘটনায় শিক্ষকদ্বয় নিজেদের রক্ষা করতে ডাক চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে শিক্ষকদ্বয় প্রতিবাদ জানাতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আসেন। এসময় নির্বাহী অফিসার সকল কথা শুনে কলারোয়া থানায় পাঠিয়ে দেন। পরে কলেজ শিক্ষকদ্বয় এঘটনার সুষ্ঠুবিচার দাবী করে কলারোয়া থানায় একটি এজাহার দাখিল করেন।

এদিকে আহত ছলিমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন-কি কারনে তারা হামলা করেছে তা তিনি বলতে পারবেন না। ছলিমপুর কলেজ নিয়ে দীর্ঘ দিন ধরে একটি গ্রæপের সাথে বিরোধ চলে আসছে। তারাও এঘটনার সাথে জড়িত থাকতে পারে। তাছাড়া কাছে টাকা পয়সা ছিলো সে গুলা ছিনতাই করতে এ হামলা চালিয়েছে বলে তিনি প্রাথমিক ভাবে ধারনা করছেন। তিনি আরো বলেন-ওই তিন ব্যক্তিকে ধরে থানায় এনে জিজ্ঞাবাদ করলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

ছলিমপুর কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট শেখ কামাল রেজা বলেন-কলেজ শিক্ষকদের উপর হামলার ঘটনার বিচার দাবী করে থানায় একটি এজাহার দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বলেন-কলেজ শিক্ষকরা তার দপ্তরে আসছিলেন-তিনি লিখিত ভাবে অভিযোগ দিতে বলেছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-ছলিমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান উপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত