শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের বার্ষিক স্কাউটস ওন ও ইফতার মাহফিল

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস. গ্রুপের আয়োজনে বার্ষিক স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকালে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে অনুষ্ঠিত বার্ষিক স্কাউটস ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুছ আলী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ সহিদুল ইসলাম। বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারন সম্পাদক মাস্টার মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ।

স্বেচ্ছাসেবি সেবা সংস্থার সভাপতি ক্রীড়া সংগঠক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহিলা ইউনিট লিডার শিক্ষিকা মর্জিনা খাতুন, মহিলা ইউনিট লিডার শিক্ষিকা মেহজাবিন সুলতানা, সহকারী ইউনিট লিডার শেখ মাহমুদুল হাসান।

নিয়াজ আহম্মেদ খান, উৎস কুমার দাস, জাহিদুর রহমান জিসান, কাজী রেজওয়ান আজম তূর্য সহ অবিভাবক, শুভাকাঙ্ক্ষী, কাব-স্কাউট ও রোভার স্কাউটস’র শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা উপাক্ষান, হামদ, গজল ও নাথে রসুল পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৭ম কলারোয়া উপজেলা কাব ক্যাম্পুরীরতে অংশ গ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ ও গ্রুপের নতুন স্কার্ফ আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয়। সব শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল