শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেড়েছে হাতপাখার কদর

প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে শরীর জুড়াতে হাতপাখার কোনও তুলনা হয় না। কলারোয়ায় সপ্তাহ দুয়েক থেকে প্রচন্ড তাপদাহ ও লোডশেডিং হচ্ছে। এ সময় এখানে তাপমাত্রা রেকর্ড ৩৮ থেকে ৪০ ডিগ্রী বিরাজ করছে। চাহিদা বেড়ে যাওয়ায় বাজার থেকে চার্জার ফ্যানও যেন উধাও! প্রযুক্তির যুগে হাতপাখার জনপ্রিয়তা প্রায় হারিয়েই গিয়েছিল বললেই চলে। কিন্তু তীব্র তাপপ্রবাহ ও লোডশেডিংয়ের কারণে কলারোয়া জুড়ে এখন হাতপাখার কদর বেড়েছে।

ব্যবসায়ী থেকে শুরু করে ঘর থেকে বাইরে বের হওয়া বেশির ভাগ মানুষের হাতেই এখন হাত পাখা দেখা যাচ্ছে।

উপজেলার সোনাবাড়ীয়া বাজারের এক পাখা বিক্রিতা জানান, তাপদাহে ও চলমান লোডশেডিংয়ে মানুষ নিরুপায় হয়ে হাত পাখায় গরম থেকে বাঁচতে চেষ্টা করছেন। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় পাখা প্রতি দামও বেড়েছে ৩ গুণ।

শুক্রবার (৯ জুন) কলারোয়া পৌর শহরসহ বিভিন্ন এলাকার হাট-বাজার ঘুরে ঘুরে এখন তালপাতার হাতপাখা বিক্রি করছেন মিজানুর রহমান নামের এক হকার। তিনি বলেন, পাইকারি দরেই দ্বিগুণেরও বেশি দরে কিনতে হচ্ছে পাখা। তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।

আরেক বিক্রেতা জানান, গরমের শুরুতে প্রতিদিন ২০ থেকে ২২ পিস হাতপাখা বিক্রি হতো। এখন হাতপাখার চাহিদা বেড়েছে। প্রতিদিন আগের চেয়ে দ্বিগুণেরও বেশি বিক্রি হচ্ছে। তবে চাহিদা বাড়ায় হাতপাখার পাইকারি দামও বেড়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক