শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় রোগীদের সেবা দিতে মহাসিনা মাতৃকল্যাণ ক্লিনিকের যাত্রা শুরু

কলারোয়ায় রোগীদের সেবা দিতে মহাসিনা মাতৃকল্যাণ ক্লিনিক যাত্রা শুরু করেছে। এটি একটি সেবামূলক প্রাইভেট হাসপাতাল। শনিবার (১জুন) বিকালে দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সেবামূলক প্রতিষ্ঠানটির শুভ যাত্রা শুরু হয়। উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ওয়াল্টন প্লাজার দ্বিতীয় তলা এই ক্লিনিকটি।
এখানে রয়েছেন-এমবিবিএস, সিএমইউ, সিসিডি, ডিএমইউ, এডিএমইউ ডা: সিরাতুন তাসকিরা বাঁধন।
ক্লিনিকটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অধ্যাপক আব্দুর রাজ্জাক, মাওলানা আইয়ুব আলী, অগ্রনি ব্যাংকের ডিজিএম সিরাজুল হক, বাংলাদেশ ব্যাংক খূলনার অতিরিক্ত পরিচালক আমিনুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল ওহাব, কলারোয়া উপজেলার ডক্টর ডিজিটাল ল্যাব ও ডাইগনিষ্ট সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, উপজেলা গ্রাম ডা: কল্যাণ সমিতির সভাপতি ডা: নজরুল ইসলাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানেমহাসিনা মাতৃকল্যাণ ক্লিনিকের পরিচালক ডা: সিরাতুন তাসকিরা বাঁধন বলেন-এই সর্ব প্রথম কলারোয়াতে মহিলা ডাক্তার দ্বারা পরিচালিত চিকিৎসা সেবা দিতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। এখানে অসহায়, প্রতিবন্ধী, ভুমিহীন ও মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেয়া হবে। এখানে সকল প্রকার আল্ট্রাসনোগ্রাফী, ইসিজি,রক্তের সকল প্রকার পরীক্ষা নেবুলাইজেশন, নরমল ডেলিভারী, সিজারিয়ান, অপারেশন সহ সকল প্রকার অপারেশন করা হয়। এছাড়াও গাইনী ও প্রসূতি রোগী এবং মেডিসিন রোগীদের সু-চিকিৎসা প্রদান করা হয়। তিনি আরো বলেন-এখানে গাইনী, মেডিসিন ও ডায়াবেটিস এর উপর বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। তাই সকল প্রকার রোগী এই ক্লিনিক থেকে সেবা নিতে পারেন।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা