শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের (১৪ তম বর্ষ) রথ যাত্রা উৎসব উদযাপিত হয়েছে।
কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের আয়োজনে উত্তর মুরারীকাটি পাল পাড়া থেকে বর্ণাঢ্য রথ শোভাযাত্রা শুরু হয়।

রবিবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩টায় যাত্রার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বর্ণাঢ্য রথ শোভাযাত্রাটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

রথ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক কৃষ্ণ কৃপাশ্রয়ী সুপ্রসাদ চৌধুরী, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, সাবেক প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সংগঠনের প্রতিষ্ঠাতা অসিত ঘোষ, উৎযাপন কমিটির আহবায়ক নরেন্দ্র নাথ ঘোষ, যুগ্ম আহবায়ক নির্মল মন্ডল, সদস্য সচিব প্রদীপ ঘোষ ঝুনি, সনাতন ধর্মীয় নেতা সুনিল দাস, বিধান রায়, মনোরঞ্জন সরকার, সুফল দাস, মাস্টার জয়দেব রায়, মাস্টার প্রদীপ পাল, প্রশান্ত বসু রবতন রায়, ভক্ত দাস, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ.লীগ নেতা সহিদ আলী, যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, শেখ মাছুমুজ্জামান মাসুম, বরুন কুমারসহ বিভিন্ন বয়সের অসংখ্য ভক্তবৃন্দ।

মৃদঙ্গ, করতাল, শয্খধ্বনী, উরোধ্বনী, জয়ধ্বনী ও জয়ডঙ্কা বাদ্যের মাধ্যমে শোভাযাত্রা প্রদক্ষিন শেষে পাল পাড়ায় নির্মিত অস্থায়ী গুভিচা মন্দিরে (মাসির বাড়িতে) জগন্নাথ দেব, বলদেবও সুভদ্রা মহারানীকে প্রতিস্থাপন করা হয়।

এ দিকে মধ্যাহ্নে ভাগবত আলোচনা ও প্রসাদ বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
আগামি ১৫ জুলাই উল্টো রথযাত্রা উদযাপন করা হবে বলে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল