সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্গোৎসবের প্রস্তুতি সভা

কলারোয়ায় সংবর্ধিত হলেন ইউএনও, ওসি ও টিএইচও

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জকে সংবর্ধনা দেয়া হয়েছে। কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।
প্রশাসনিক দক্ষতা, উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যাপক সফলতা ও উপজেলার জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠ স্থান অধিকার করায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জহুরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ৩ প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
উপজেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখায় থানার অফিসার্স ইনচার্জ শেখ সাইফুল ইসলাম ও গরিবের ডাক্তার খ্যাত কলারোয়ার ঘরের ছেলে সদ্য যোগদানকারী টিএইচও ডাক্তার শফিকুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সন্তোষ কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহম্মদ আলী, কলারোয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কোষাধ্যক্ষ হবিবর রহমান, ক্লাবের সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র ঘোষ, অহিদুজ্জামান অহিদ, পলাশ মজুমদার, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, শেখ শাহজাহান আলি শাহিন, সানবিম করিম সিয়াম প্রমুখ।

এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানের পর একই স্থানে আসন্ন দুর্গা উৎসব উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।
সভায় দুর্গা পূজাকে উৎসবমূখর ও নিরাপদ রাখতে নানান প্রস্তুতি ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল