রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে কলারোয়ায় সততা স্টোরের সংখ্যা দাঁড়ালো ১১টি। দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে রোববার বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এ সততা স্টোরের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।

অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তালেব, শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির তাসকিন রহমান ও ফারিহা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা মিজানুর রহমান। গীতা পাঠ করেন সহকারী শিক্ষক দেশ রঞ্জন ঘোষ।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, সততা স্টোর এমন একটি বিক্রয়ব্যবস্থা যেখানে বিক্রেতার সরাসরি উপস্থিতি ছাড়াই ক্রেতারা নিজের প্রয়োজনীয় পণ্য নিয়ে নির্ধারিত মূল্য নিজ দায়িত্বে নির্দিষ্ট স্থানে জমা দেন। বিদ্যালয়ে এটি স্থাপনের মূল উদ্দেশ্য হলো, শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতার চর্চা বৃদ্ধি করা এবং বিশ্বাসভিত্তিক লেনদেনের সংস্কৃতি গড়ে তোলা। সেইসাথে শিশু-কিশোরদের সৎ আচরণের বাস্তব শিক্ষা দেওয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন