সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিকদের খোলামেলা-সত্য লিখতে বললেন নবনির্বাচিত এমপি

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে সাতক্ষীরার কলারোয়া জামায়াত অফিসের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়ার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করে সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ এমপি বলেন, ‘যেকোন বিষয়ে আপনারা খোলামেলা লিখবেন, তবে অবশ্যই সত্যটা লিখবেন। দল-মত সবাইকে নিয়ে আমি চেষ্টা করবো সমৃদ্ধির কলারোয়া গড়তে, সকল সমস্যার আপ্রাণ সমাধান করতে। ভুল হলে ধরিয়ে দিবেন নির্ধিদায়। দুর্নীতি করবো না, সইবো না।’

উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা জামায়াত নেতা মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সহ.সভাপতি প্রভাষক হাফিজুর রহমান, যশোর থেকে প্রকাশিত দৈনিক নতুন সকালের বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক শেখ রাশেদুল হাসান কামরুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন, কলারোয়া নিউজের শেখ সেলিম হোসেন, হুমায়ুন কবির, সানবীম করিম সিয়াম, সাজেদুল করিম তপু, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সাধারণ সম্পাদক এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ফারুকী, জাকির হোসেন, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন রাজ, দৈনিক সংগ্রামের খোরশেদ আলম, দৈনিক জবাবদিহি’র প্রভাষক আব্দুল আলিম, দৈনিক জনকণ্ঠের মীর রোকনুজ্জামানসহ কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম ও সাংবাদিক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

সাংবাদিকদের দেশের বিবেক হিসেবে উল্লেখ করে দেশ ও জাতির কল্যাণে সত্য সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে ইজ্জত উল্লাহ এমপি আরো বলেন, ‘নির্বাচনের আগে আমি একটি নির্দিষ্ট দলের প্রার্থী ছিলাম, তবে বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের প্রতিটি মানুষের জন্য দায়বদ্ধ। আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। আপনাদের সঠিক দিকনির্দেশনা ও বস্তুনিষ্ঠ সহযোগিতার মাধ্যমেই আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব, ইনশাআল্লাহ।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়