বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদের নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন, আমরা বিভেদের নয়, ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। সকল ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে কর্মমুখর জনগোষ্ঠী গড়ে তুলতে চাই। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল অবকাঠামোর উন্নয়ন করতে চাই। মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই।

মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জামায়াত প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরও বলেন, আমরা বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করতে চাই। উন্নয়ন কাজে বিনা সুদের ঋণ প্রদান করতে চাই। সেই সাথে শিশু ও বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চাই।

তিনি বলেন, সকল দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার সাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। প্রত্যেক মানুষের নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। নারী জাতির প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা থাকবে। সেইসাথে কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার চেষ্টা করা হবে।

পরিশেষে তিনি সাংবাদিকদের পাশে থেকে তাদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন।

কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, পৌর জামায়াতের আমীর অধ্যাপক ইউনুছ আলি বাবু, জামায়াত নেতা আব্দুল রকিব, প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদসহ সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম