বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢিলেঢালা ভাবে পালিত হলো

কলারোয়ায় ২৫মার্চ গনহত্যা দিবসে শহিদদের স্মরনে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা

গনহত্যা দিবসে কলারোয়ায় শহিদদের স্মরনে শহীদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার ২৫ মার্চ সকাল সাড়ে নয়টায় কলারোয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবস্থিত শহিদ মিনার ও শহীদের স্মৃতি বিজয় স্তম্ভে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলা।
পর্যায়ক্রমে কলারোয়া উপজেলা পরিষদ, কলারোয়া পৌরসভা, কলারোয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরে কলারোয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে ২৫মার্চ গনহত্যা দিবসের এক আলোচনা সভার আয়োজন করে কলারোয়া উপজেলা প্রশাষন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস’র সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা। ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের সকল দপ্তরের দাপ্তরিক প্রধানগন, বাংলাদেশ প্রেসক্লাব কলারোয়া শাখার সভাপতি ও কলারোয়া পৌর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক সরদার জিল্লুর সাধারণ সম্পাদক জুলফিকার আলি।

বিশেষ অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন কলারোয়া উপজেলার কোন জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মিদের ২৫ মার্চের অনুষ্ঠানে অংশগ্রহণ না করার জন্য আমি হতবাক হয়েছি।
এদিকে ২৫ মার্চের আলোচনা অনুষ্ঠান ও ফুল দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র ২জন বীর মুক্তিযোদ্ধা।
একই সুরে সুর মিলিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউএনও রুলি বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা মাসদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম