শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান পাবলিক ইনস্টিটিউটে আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাত আটটার দিকে কলারোয়া ।

পাবলিক ইনস্টিটিউট এর হল রুমে এর সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. জহুরুল ইসলাম। তিনি টুর্নামেন্ট পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, সহ-সভাপতি খান মোহাম্মদ মহিতুল ইসলাম শাকিক, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাঁকন, ক্রীড়া সম্পাদক তাহের মোল্লা, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংস্কৃতিক সম্পাদক জিএম সালাউদ্দিন, শেখ বদিউজ্জামান, রেজাউল করিম লাভলু, রমজান আহমেদ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শেখ শাহজাহান আলী শাহীন, মাসুদ পারভেজ মিলন, মিয়া ফারুক হোসেন স্বপন, মাসুদুল ইসলাম, আবু সাঈদ, নাজমুল হাসনাইন মিলন, সাংবাদিক সানবিম করিম সিয়াম, সাজেদুল করিম তপু প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর কলারোয়া ফুটবল ময়দানে ক. পা. ই আয়োজিত ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়া দলিল লেখক সমিতির উপদেষ্টা প্রয়াত নূরুল ইসলামের স্মরণে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ