কলারোয়ায় যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ


কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনজুরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলারোয়া উপজেলা যুবদল নেতৃবৃন্দ। গত ১২ মে রাতে কলারোয়া উপজেলার খোরদো বাজারে দেয়াড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মনজুরকে একদল দুর্বৃত্ত সন্ত্রাসী হামলা চালিয়ে মারাত্মক আহত করে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়া মঞ্জুর বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কলারোয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ ও সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন


