শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গায় মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে বাল্যবিবাহ রোধ

কলারোয়ায় ৮ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ রোধ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ (মিলনপাড়া) গ্রামে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের হস্তক্ষেপে ওই বাল্যবিবাহ বন্ধ করা হয়।

সূত্র জানায়, বুধবার (৫ জুলাই) বেলা ২ টার দিকে কুশোডাঙ্গা ইউপি’র শাকদাহের মিলনপাড়া বাজারের পার্শ্বে বসবাসকারি রবিন মন্ডলের ৮ ম শ্রেণীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়ে প্রিয়া মন্ডল(১৫)কে হিন্দু রীতিনীতি মেনে বিয়ের আয়োজন করেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা নূরুন নাহার আক্তারের নির্দেশে একই অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের মোখলেছুর রহমান ও আক্তারুলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে বিষয়টির সত্যতা পেয়ে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের মাতা এই মর্মে মুচলেকা প্রদান করেন যে, ১৮ বছর পূর্ণ না হলে মেয়েকে বিয়ে দেব না।

এছাড়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধিরা মেয়ের অভিভাবককে অবহিত করেন, উপরোক্ত শর্ত ভঙ্গ করলে আগামীতে বাল্যবিবাহ নিরোধ আইনে নিয়মিত মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা