শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কুশোডাঙ্গা ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীর): কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ১কোটি ৪৪লাখ ৫হাজার’ ৮০টাকার বাজেট ঘোষণা করেন কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো: সাইদ আলী গাজী। আগামী ১ বছর ওই ইউনিয়নের উন্নয়নের জন্য এ বাজেট বরাদ্দ থেকে ব্যয় করা হবে।

কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো: সাইদ আলী গাজী সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন-ইউপি সচিব আনিছুর রহমান, ইউপি সদস্য ফরিদা খাতুন, মর্জিনা খাতুন, কদবানু খাতুন, জাকির হোসেন, আনিছুর রহমান, ফরিদউজ্জামান খান, আব্দুল গফ্ফার, বাবু অনন্ত কুমার, আহসান হাবিব, মুফতি মফিজউদ্দীন, আলী আহম্মাদ,ফারুক হোসেনসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বাজেট অধিবেশনে ইউপি চেয়ারম্যান মো: সাইদ আলী গাজী বলেন-এ বাজেট সাধারণ জনগণের বাজেট। এ বাজেট ইউনিয়নবাসীর উন্নয়নের জন্যই ব্যয় করা বাজেট। এসময় বক্তারা বলেন-স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে একটি ইউনিয়ন বা সমাজ সুন্দর ভাবে পরিচালিত হয়। ইউনিয়নকে সুন্দর ও মডেলে পরিণত করতে ইউনিয়নবাসীকে নিয়মিত কর প্রদানের আহ্বান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ