রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে এড.কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিতে কলারোয়া ফুটবল একাডেমি

কলারোয়ার কেঁড়াগাছিতে এড. কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় ২-০ গোলে চান্দুড়িয়াকে হারিয়ে কলারোয়া ফুটবল একাডেমি জয়লাভ করেছে।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ২য় খেলায় চান্দুড়িয়া বনাম কলারোয়ার মধ্যকার খেলার প্রথম অধ্যায়ে উভয় দল গোলশূন্য নিয়ে বিরতিতে যায়।
মধ্য বিরতির পর খেলা শুরুর ২০ ও ২৭ মিনিটে কলারোয়ার ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাদিওমানি দুটি গোল করে জয় নিশ্চিত করেন।
ফলে খেলায় ২-০ গোলে কলারোয়া জয়লাভ করে।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মাসুদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন।

ধারাভাষ‍্য প্রদান করেন তৌহিদুজ্জামান ও রুহুল আমিন।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কলারোয়ার শাদিওমানি।

বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

আগামি শনিবার বোয়ালিয়া বনাম ভাদড়া পরস্পরের মুখোমুখি হবে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক পৌর মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন