বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছি জামে মসজিদের ২য় তলা উদ্বোধন করলেন সাবেক এমপি হাবিব

অহিদুজ্জামান খোকা, কেঁড়াগাছি (কলারোয়া): কলারোয়া উপজেলার কেঁড়াগাছি খালধার আহলে হাদীস জামে মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধন করলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

শুক্রবার জুমার নামাজের পর মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি মসজিদ প্রাঙ্গণে একটি নারকেল গাছ রোপন করেন।

হাবিবুল ইসলাম হাবিব তার বক্তব্যে বিশ্ব মুসলিম উম্মার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

সাবেক মেম্বার ও মসজিদ কমিটির উপদেষ্টা এসএম তৌহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ.সভাপতি ও সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও কেঁড়াগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সনজু, যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খোকন, কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক সাহাবুদ্দীন, ইউনিয়ন বিএনপির নেতা মুজিবর রহমান, প্রভাষক আব্দুল মান্নান, মাস্টার শাহাজান কবির, ডাক্তার সিরাজুল ইসলাম, নাজমুল ইসলাম, আব্দুল লতিফ, মাস্টার আমজাদ হোসেন, যুবদলের মফিজুল ইসলাম রানা, আক্তারুজ্জামান আক্তার, শহিদুল ইসলাম, ছাত্রদলের তারেক আজিজ, আদনান, শাওন, স্বেচ্ছাসেবক দলের মহাসিন আলী, হাবিবুর রহমান, কৃষক দলের জিয়াউর রহমান জিয়া, রবিউল ইসলাম সুজনসহ মসজিদের মুসল্লিরা ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কুরআন থেকে তেলোয়াত করেন মসজিদের সভাপতি রুহুল আমিন বিশ্বাস, জাগরণী পরিবেশন করেন সহ.সভাপতি আবুল কালাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক অহিদুজ্জামান খোকা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক