বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

কলারোয়ার ঐতিহ্যবাহী চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের সঙ্গে সোনালী ব্যাংক লিঃ এর গয়ড়া বাজার শাখায় একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনলাইনে সেবা গ্রহণের লক্ষ্যে ২৩ নভেম্বর (বুধবার) এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংক লিঃ সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলম, এসিন্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রহলাদ কুমার মাখাল, চন্দনপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুস্তম আলী, জ্যেষ্ঠ প্রভাষক মো. হুমায়ূন কবীর, জ্যেষ্ঠ প্রভাষক মো. আশরাফুল ইসলাম ও হিসাব রক্ষক মো. আনারুল ইসলাম। এছাড়াও সোনালী ব্যাংক গয়ড়া বাজার শাখার ম্যানেজার আহসানুল কবীর সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মোঃ রুস্তম আলী (অধ্যক্ষ ভারপ্রাপ্ত) বলেন, অনলাইনে ব্যাংকের সেবা গ্রহণের লক্ষ্যে আমরা আজ একটা চুক্তি স্বাক্ষর করলাম। এর ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকগণ বেশি উপকৃত হবেন। এখন থেকে কলেজের ভর্তি ও ফরম ফিলাপ ফি সহ অভ্যন্তরীণ যাবতীয় পরীক্ষার ফিস ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা সরাসরি ব্যাংক একাউন্ট থেকে অথবা বিকাশ, নগদ, রকেট, উপায় ও ভিসা কার্ড থেকে কলেজের সকল ফিস জমা দিতে পারবে। এরফলে সচ্ছতা, জবাবদিহিতা যেমন নিশ্চিত হবে, তেমনই অফিসিয়াল কাজের জটিলতাও কমবে।

চুক্তি স্বাক্ষর শেষে ব্যাংকের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন কলেজের প্রতিনিধি দল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত