শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর ইউনাইটেড কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সেমিনার

নিজস্ব প্রতিবেদক : চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যেখানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, বিশেষ অতিথি ছিলেন- জ্যেষ্ঠ প্রভাষক হুমায়ন কবির।

সেমিনারটি আয়োজন করেন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ চন্দনপুর’ (PUSAC) এর সদস্যবৃন্দ। তাঁদের উদ্যোগে রবিবার সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত সেমিনারটি চলে।৷

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সোহান, রাকিব ও নাঈম। এছাড়াও উক্ত সেমিনারে সংগঠনটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। বিজয়ীদের মধ্য থেকে প্রথম পাঁচ জনকে পুরস্কৃত করা হয়।

সংগঠনের অন্যতম উদ্যোক্তা আবু সোহান বলেন, চন্দনপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গ্রামগুলোর ভিতরে যারা সাবেক ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তাঁদের নিয়ে এই সংগঠনটি গঠন করা হয়েছে। নির্দিষ্ট গঠনতন্ত্র, নিয়ম অনুযায়ী সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি আরও বলেন এটা পুরোপুরি সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এ বিষয়ে চন্দনপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী বলেন, এটা ভালো উদ্যোগ, তাঁদের কার্যক্রম সফলতার সহিত চলুক সেই দোয়া করি।

ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক হুমায়ন কবির বলেন, সমাজের সার্বিক উন্নতির জন্যে এমন স্বেচ্ছাসেবী সংগঠন খুবই গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত ২৬ জুন ২০২৩ সালে আবু সোহান, রাকিব, বাপ্পি, নাঈম ও সুমন এর উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনের মূল উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের আগাম বার্তা ও দিকনির্দেশনা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অনুপ্রেরণা প্রদান করা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক