রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুর মাদ্রাসা মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ উদ্বোধন

কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পরে নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

এর আগে অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনপুর দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি এবং কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মো. আবু নসর।

প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।

অসংখ্য মুসল্লিদের পাশাপাশি উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলী, হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব বাইজিদ হোসেন, চন্দনপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মাসুম বিল্লাহ, আল-আমিন হোসেন, আমজাদ হোসেন, হাফেজ আবু সাঈদ, মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান, সেক্রেটারি ডাক্তার আমিরুল ইসলাম, ইমানুর রহমান প্রমুখ।

সেসময় স্বতঃস্ফূর্তভাবে অনেক মুসল্লি ৭০ ব্যাগ সিমেন্ট ও নগদ প্রায় ১৫ হাজার টাকা প্রদান করেন। অনেকে অন্যান্য অনুদানের প্রতিশ্রুতিও দেন বলে জানা গেছে।

পরে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক পৌর মেয়র গাজী মোঃ আকতারুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির এক মতবিনিময় সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন