সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর ইউপির চাল চুরির ঘটনার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

কলারোয়ার জয়নগর ইউনিয়নের ভিজিডি ও ভিজিএফের চাল চুরির ঘটনার ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ জুলাই ২০২৩) ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের নিয়ে জয়নগর ইউনিয়ন পরিষদে তদন্ত কার্যক্রম শুরু হয়।

এদিন সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের চেযারম্যানের কার্যালয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেনকে প্রধান করে তদন্ত প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। ৫ সদস্যের অন্য ৪ জন হলেন, এপি মোতাহার হোসেন, পিআইও রাকিবুল হোসেন, এসআই আব্দুল বারী ও ট্যাগ অফিসার।

তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চাল চুরির বিষয়ে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে চেয়ারম্যান, ইউপি সদস্য/ সদস্যা ও গ্রামপুলিশের কাছ থেকে লিখিত বক্তব্য নিয়েছি, সেগুলো পূর্ণ তদন্তের মাধমে ৩ কার্যদিবসের মধ্যে ইউএনও’র কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- কলারোয়া প্রেসক্লাবের সভাপতি মোসলেম আহমেদ, কালের কন্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোশারাফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আজিজুর রহমান, আবু বক্কর সিদ্দিক সরসকাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আনিছুর রহমান, জুলফিকুর রহমান, সরদার জিল্লুর রহমান, জাহাঙ্গীর আলম লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব