সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ঝাঁপাঘাট-সোনাবাড়িয়া-চন্দনপুর প্রধান সড়কে সীমাহীন ভোগান্তি

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার ঝাঁপাঘাট-সোনাবাড়িয়া-চন্দনপুর প্রধান সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কলারোয়া সীমান্ত অভিমুখী ভাঙনকবলিত এ সড়কের বিভিন্ন স্থান গর্ত, খানা-খন্দে ভরা। বর্ষা মৌসুমের আগে প্রশস্তকরণের নামে সড়কের দুই পাশ কেটে দীর্ঘদিন ফেলে রাখায় চলতি বর্ষায় তা ভাঙতে শুরু করে।

দীর্ঘসময় ধরে থেমে থেমে চলছে কেটে ফেলা গর্ত ভরাটের কাজ। তবে সোনাবাড়িয়া ঈদগাহ সংলগ্ন সড়কটির ভেঙে যাওয়া অংশটিতে সম্প্রতি বক্স কালভার্ট নির্মাণ করায় তা যানবাহন চলাচলের কিছুটা উপযোগী হয়েছে। এছাড়া গোটা সড়কজুড়ে পথচারী, বাইসাইকেল ও মোটরসাইকেল ঝুঁকির মধ্য দিয়ে চলাচল করছে। ঝাঁপাঘাট, সোনাবাড়িয়া ও চন্দনপুরের সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে এই ব্যস্ততম সড়ক ঘুরে দেখা যায়, ঝাঁপাঘাট বাঁশতলা নামক স্থান থেকে থেকে শুরু করে ঝাঁপাঘাট সরকারি প্রাইমারি স্কুল হয়ে গাবতলা মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক ভেঙে-চুরে খানা-খন্দে ভরে গেছে। যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত।

মানুষের অবর্ণনীয় দুর্ভোগের পাশাপাশি কালক্ষেপণ হচ্ছে গন্তব্যে পৌঁছতে। সোনাবাড়িয়া বারিকের মোড় নামক স্থান থেকে সোনাবাড়িয়া কলেজ অভিমুখী সড়ক বাঁকটি ভেঙে-চুরে গেছে। সোনাবাড়িয়া ঈদগাহ থেকে স’মিল হয়ে ইটভাটা পর্যন্ত সড়কটিরও বেহাল দশা। একই সড়কের পশ্চিম দিকে রামকৃষ্ণপুর যাত্রীছাউনি রেখে তিনবটতলা নামক স্থানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভ্যান, ইজিবাইক বা থ্রিহুইলার বাহনের যাত্রী পথে নামিয়ে দিয়ে এই ভাঙাচোরা সড়ক পার হতে হয়।

যাত্রীরা ভীষণ দুর্ভোগের মুখে পড়েন প্রতিদিন। অনুরূপ বেহাল অবস্থা দৃশ্যমান হয়েছে একই সড়কের বিক্রমপুর রাইসমিল থেকে বয়ারডাঙ্গা বাজার কালভার্ট পর্যন্ত। বয়ারডাঙ্গা থেকে চন্দনপুর কলেজ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থান ভাঙাচোরা অবস্থা দেখা যায়। কলারোয়ার ঐতিহ্যবাহী সোনাবাড়িয়া ও চন্দনপুর সীমান্ত জনপদের যোগাযোগ ব্যবস্থার ক্রম অবনতি ঘটছে দিনের পর দিন। উন্নয়ন পরিকল্পনা-পরিকাঠামো নির্ধারণ করা হয়ে গেলেও তা বাস্তবায়নের দীর্ঘসূত্রতা দীর্ঘায়ত করছে মানুষের ভোগান্তি।

এ বিষয়ে আলাপকালে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল জানান, তিনি এ দুরবস্থা লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। সোনাবাড়িয়া ঈদগাহ সংলগ্ন ক্ষতিগ্রস্ত কালভার্ট সড়কের স্থানটি সংস্কার করে তা যানবাহন চলাচলে উপযোগী করার ব্যবস্থা করেছেন। তবে তিনি বলেন, তিনবটতলা থেকে সোনাবাড়িয়া পর্যন্ত সড়ক একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।

জরুরিভিত্তিতে এই সড়কের নির্মাণকাজ করা না গেলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। বেহাল সড়কের বিষয়ে উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত জানান, গোটা সড়কটি নির্মাণে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। আগামী বছরের ফ্রেব্রæয়ারিতে এ কাজ সম্পন্ন হওয়ার কথা। সেকারণে এখনই তাদেরকে কাজ শেষ করার বিষয়ে তিনি তাগিদ দিতে পারছেন না। সবমিলিয়ে এই সড়কের দুর্ভোগজনিত দুর্দশার যে শীঘ্র সমাধান হচ্ছে না, তা বলাই যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১