বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালীতে বিএনপির অফিস উদ্বোধন ও সমাবেশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালীর ১ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাতে দক্ষিন ভাদিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দক্ষিন ভাদিয়ালী ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সহ-সভাপতি আখলাকুর রহমান শেলী, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সাবেক যুবদল নেতা আরিফুর রহমান রঞ্জু প্রমুখ।

এসময় বিএনপি নেতা শওকত হোসেন, মোতাহার হোসেন, মোশারফ হোসেন, আব্দুস সালাম দিলু, মুছা কারিম, শহিদুল ইসলাম, আলতাফ হোসেন, রুহুল আমিন খোকন, মোজাম হোসেন, সালাউদ্দিন ফারুকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোখলেছুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান