বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়ায় জনসভায় হাবিব : সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দেয়াড়া সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে কাশিয়াডাঙ্গা ও ত্রিমোহন এলাকার মানুষের যোগাযোগের সুবিধার্থে কপোতাক্ষ নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ ভবন নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি ধানের শীষে ভোট দেওয়ার কারণে হয়রানি বা গ্রেপ্তারের ভয় দেখানো হয়, তাহলে আমি তাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেব। গ্রেপ্তার তো দূরের কথা, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারীপ্রধানদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং কৃষি ভাতা প্রদান করা হবে বলেও তিনি জানান।

দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং কলারোয়া উপজেলা যুবদলের সদস্যসচিব সালাউদ্দিন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা উপজেলার জালালপুর ইউনিয়নের এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন এবং কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন।

এছাড়া কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন। সভাস্থল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন