বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় সরসকাটি জয়ী

হাবিবুল্লাহ বাহার, কলারোয়া: কলারোয়ার ধানদিয়া হাইস্কুল মাঠে ৮ দলীয় নক আউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) বিকাল ৪টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে সরসকাটি ফুটবল একাদশ ১-০ গোলে মুকুন্দপুর ফুটবল একাদশকে পরাজিত করে।

উক্ত খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম।তিনি তার বক্তব্য বলেন, আজ খেলোয়াড়রা সুন্দর পরিবেশে খেলা করেছেন।

আওয়ামী লীগের সময় খেলাধুলা তো হত না, হতো মারামারি আর কাটাকাটি। আমি খেলাধুলা অব্যাহত রাখতে চাই। আজকের আন্তর্জাতিক মানের আর্জেন্টিনা ও ফ্রান্সের মতো দুই দল খেলা করেছে।আমি দুই দল ও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায়।

তিনি তার বক্তব্য আরো বলেন ধানদিয়া হাই স্কুল পুরনো দিনের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের পাশ দিয়ে বয়ে চলেছে কপোতাক্ষী নদী। আমার দল (বিএনপি) যদি আগামী নির্বাচনে আমাকে ছিট দেয়, আর আপনারা যদি এই সিটে সমর্থন দেন তাহলে কপোতাক্ষের ব্রীজ ও রাস্তাঘাটসহ সকল দাবি আমি পূরণ করব ইনশাল্লাহ।

ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদলের সভাপতি রাজু আহমেদের পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।কলারোয়া উপজেলা বিএনপি’র মুখপাত্র সাবেক আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রইছউদ্দিন আহমেদ, ধানদিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুবক্কার সিদ্দিকী।

সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, এ সময় আরো উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলী গাজী, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, সাবেক যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাচ্চু আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন প্রমুখ।

খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা