বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার পল্লীতে বাপ-ছেলের বেদানা চাষের সাফল্য

কলারোয়ার পল্লীতে বাপ-ছেলের বেদানা চাষের সাফল্য। নিজ বাড়ীতে সাড়ে ২২শতক জমিতে লাগানো হয়েছে বেদানা, মাল্টা, কমলা, আগুর, আপেল, লিচু, ছবেদা, কাগুজে লেবু, চালতে, ড্রাগন ফল।

উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহ গ্রামের সাবেক ইউপি সদস্য গোলাম ছরোয়ার খান ও তার এক মাত্র কলেজ পড়–য়া ছেলে হাফিজুর রায়হান খান বাড়ীতে
অবসর টাইমে একটু একটু করে বেদানা সহ বিভিন্ন ফল ফলাদি গাছ রোপন করেন। এখন বর্তমানে বাপ-ছেলে মিলে ফলের চাষ করে লাভবান হয়েছেন।

ফলের বাগান সম্পর্কে কলেজ পড়–য়া ছেলে হাফিজুর রায়হান খান বলেন-তিনি অবসর টাইমে খেলা ধুলা না
করে বাড়ীর বাগান দেখা শুনা করেন। সেই সাথে বাড়ীর সামনে একটি মুদি দোকান করেছেন। তিনি আরো বলেন- গ্রামে এখন আর খেলা ধুলা করার পরিবেশ নেই। এবিষয়ে সাবেক ইউপি সদস্য গোলাম ছরোয়ার খান বলেন, বাড়ীতে পড়ে থাকা ফাকা জমিতে গত
২বছর ধরে বিভিন্ন ধরনের ফলের বাগান করেন। বাপ-ছেলে মিলে এই বাগান দেখা শুনা করি।

বাড়ীর চাহিদা মিটিয়ে বেদানা ফল বাজারে বিক্রয় করে গত বছর ভাল লাভ পেয়েছেন। এবছর প্রচুর বেদানা ফল ঝরে যাচ্ছে। সম্পূর্ন নিজেদের উদ্যোগে ও তদকারীতে এই ফলের বাগান করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলা কৃষি অফিস ও সরকারের সাহায্য সহযোগিতা পেলে আরো বড় করে ফলের বাগান করতে
পারবেন। তিনি তার বাগান পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা