শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সিংগা হাইস্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের অবসরজনিত দায়িত্ব হস্তান্তর

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ অবসর গ্রহন শেষে সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নিকট স্কুলের দায়িত্বভার অর্পন করেছেন। মাহে রমজানের ছুটিতে অনানুষ্ঠানিকভাবে রবিবার(২ মার্চ) বেলা ১২ টার দিকে স্কুলের অফিস কক্ষে ওই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। দীর্ঘ ৩৭ বছরের চাকুরীর জীবনে সহকারী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব- কর্ত্তব্য পালনের পর একই প্রতিষ্ঠানে স্বচ্ছতার সাথে দীর্ঘ ২০ বছর প্রধান শিক্ষকের দাযিত্ব পালন শেষে হরি সাধন ঘোষ অবসর জনিত কারনে ওই দায়িত্বভার হস্তান্তর করলেন। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব গ্রহন করলেন স্কুলের দীর্ঘ ১৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। দায়িত্ব অর্পন কার্যক্রমে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠান থেকে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবক আব্দুস সবুর, স্কুল পরিচালনা কমিটির সাবেক কর্মকর্তা রহুল আমিন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সমাজ সেবক ওসমান গণি, সিনিয়র শিক্ষক আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন কুমার সরকার, আব্দুস সালাম, রফিকুল ইসলাম, তহুরা পারভিন, জাহাঙ্গীর আলম, সামিয়া খাতুন, বদরুজ্জামান মারুফ, মেহেদী হাসান, স্টাফ সাহিদা খাতুন, ইসারুল ইসলাম, তুহিন হোসেন প্রমুখ। অনাড়ম্বর অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়ে বলেন, সকলের প্রচেষ্টায় স্কুলের দীর্ঘ বছরের অর্জিত সুনাম যাতে অক্ষুন্ন থাকে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। আমি যেখানেই থাকি না কেন আমার শরীর সুস্থ থাকলে আমি স্কুলের জন্য আপনাদের পাশে সব সময় আছি বা থাকবো। তিনি আগামী দিনে ছাত্র- ছাত্রীদের পঠন-পাঠন ও সকল কার্যক্রমকে আরো ত্বরান্বিত করে স্কুলের সুনাম অর্জনে সকল শিক্ষক- কর্মচারীদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্কুলের পরীক্ষার ফলাফল ও সার্বিক সাফল্য কামনা করে সকলের প্রতি মঙ্গল প্রার্থনা করেন। একই অনুষ্ঠানে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে রফিকুল ইসলাম দাযিত্ব গ্রহন করে জানান, দীর্ঘ দিনের স্কুলের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক- কর্মচারী ও অভিভাবক সহ সকলের সহযোগীতা কামনা করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত স্কুল থেকে গত ১৮ মার্চ-২৫’ প্রধান শিক্ষক হিসাবে হরি সাধন ঘোষের শেষ কার্যদিবস সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্‌ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী