মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সেই জাহাজমারি এবি পার্ক এখন জাহাজমারি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা

কলারোয়ার জাহাজমারি এবি পার্ক এখন জাহাজমারি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা।
আলোচিত যুগিখালি জাহাজমারি এবি পার্ক আনুষ্ঠানিক বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই পার্কের নাম বাদ দিয়ে জাহাজমারি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার নামকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাহাজমারি পার্কের স্বত্বাধিকারী যুগিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার। তিনি যুগিখালি গ্রামের মৃত এরাদত আলী ফকিরের ছেলে।

লিখিত বক্তব্যে আবুল বাসার বলেন, ‘মুজিব জন্মশতবর্ষ এমন একটি বিষয় নিয়ে আজ সংবাদ সম্মেলনে উপস্থাপন করছি যা সমাজ রাষ্ট্র ও মানুষের কল্যাণের জন্য উন্নয়ন। আমি উপজেলার ১২ নম্বর যুগিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাহাজমারি পার্কের মালিক। সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করছি যে, আজ থেকে আমার এই পার্কের নাম বাদ দিয়ে জাহাজমারি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা নামকরণ করা হলো। এমনকি ওই জায়গায় গাছগাছালি, দোকানসহ ঘরবাড়ি ও মাছের যাবতীয় যা কিছু আছে সব কিছু এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় দান করে দিলাম। এখন থেকে এই জায়গা থেকে আমার কোনো আয় গ্রহণ করব না বরং যতটুকু পারি এতিমখানায় সাহায্য করবো।’

তিনি আরো বলেন, ‘এখন থেকে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা একটি কমিটির মাধ্যমে পরিচালনা করা হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে সকলের দৃষ্টি গোচর হলো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগিখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের লীগ সভাপতি নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী রুহুল কুদ্দুস, সাতক্ষীরা জেলা পরিবহন সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও ট্রান্সপোর্ট ব্যবসায়ী এনামুল হক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়