সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৭৭৪টি পরিবার পেলো ১০ কেজি করে চাল

সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৭৭৪টি পরিবার পেলো ১০ কেজি করে চাল।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওয়তায় ওই চাল বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।

রবিবার (১৬ এপ্রিল) ইউনিয়ন পরিষদ চত্বরে সাধারণ জনগোষ্ঠির পাশে থাকার প্রত্যয়ে ৭৭৪টি পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান।

ভিজিএফ (VGF অর্থাৎ Vulnerable Group Feeding) হলো খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়াধীন একটি ত্রাণ কর্মসূচির নাম। ভিজিএফ একটি মানবিক সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে থাকে। এছাড়াও ভিজিএফ কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জনগণের মধ্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়।

সেসময় ইউপি সদস্য সাইদুর রহমান, আল-আমিন, মাহমুদুল হাসান, নাজিরা খাতুন, রহিমা খাতুন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা (এই পদের পূর্বে নাম ছিলো ইউপি সচিব) মো. আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল বলেন, ‘সাধারণ জনগণই আমার প্রাণ। সবসময় তাদের পাশে থাকতে পারাটা আমি সৌভাগ্য মনে করি। আমার এলাকা ও এলাকার মানুষের সুখে-দুখে ভবিষ্যতেও থাকতে চাই। প্রান্তিক জনগোষ্ঠির জন্য সরকারি সকল বরাদ্দ পৌছে দেয়া চেয়ারম্যান হিসেবে আমার ঈমানী দায়িত্ব। এতে কোনরকম অনিয়ম সহ্য করবো না।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়