রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার হঠাৎগঞ্জ ব্রিজ বেহাল দশা, চরম ঝুঁকিতে জনসাধারণ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী ব্রিজটি বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির রেলিং কিছু অংশ ভেঙ্গে গেছে।ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলের সময় কাঁপুনি অনুভূত হয়, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এলাকার একাধিক বাসিন্দা জানান, “প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হতে হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।” তারা দ্রুত ব্রিজটির সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান।

এদিকে, জরুরি সেবা সহ বড় ধরনের যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে প্রয়োজনে দ্রুত সেবা পাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় জনগণের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অন্যথায় যে কোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন