বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা

শনিবার বিকাল তিনটায় কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার আয়োজনে,ও মাদ্রাসার হলরুমে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমের সংবর্ধনা প্রদান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীর্তি দমন কমিশনের পরিচালক ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিম (স্পেশাল ইনভেস্টিগেশন -২)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ,অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু, বি,এন,পি নেতা মোঃ ইয়াছিন আলী, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের সভাপতি খান মোঃ সাফায়েতুল ইসলাম সোহাগ, অবসরপ্রাপ্ত শিক্ষক আঃ গফফার, সহকারী অধ্যাপক আল মামুন, অবসরপ্রাপ্ত অগ্রনী ব্যাংক ডি,জি,এম মোঃ সিরাজুল হক, সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান,বিশিষ্ট সমাজসেবক আঃ গফুর খোকন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ সিরাজুল ইসলাম, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাও তৌহিদুর রহমান ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। প্রধান অতিথি ড. খান মিজানুল ইসলাম সেলিম Islamic Criminal Law and Law of Crime in Bangladesh in Preventing Corruption:A Comparative Study (দুর্নীতি প্রতিরোধে ইসলামের দুর্নীতি প্রতিরোধ আইন ও বাংলাদেশের অপরাধ আইন: একটি তুলনামূলক অধ্যয়ন) এই বিষয়ের উপর পি,এইচ,ডি ডিগ্রি অর্জন করেন। তিনি বলেন, বাংলাদেশের আইন নিয়ে গবেষণা করতে দেখি, আইনের অনেক বিষয় ইসলামের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়ে গবেষণা করে তুলনামূলক ইসলামের দিক গুলো আমার থিসিস বুকে তুলে আলোচনা করেছি। তিনি কলারোয়া আলিয়া মাদ্রাসার লাইব্রেরীর জন্য একটি থিসিস পেপার উপহার দেন। এবং মাদ্রাসার উন্নয়ন কল্পে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং দেশসেরা মাদ্রাসার মধ্যে একটি কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসা কে দেখার প্রত্যাশা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান