শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবুল কাশেমের ইন্তেকাল

আসাদুজ্জামান ফারুকী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সর্বজন শ্রদ্ধেয় শেখ আবুল কাশেম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বর্ধক্যজনিত কারণে গতকাল ১৬ এপ্রিল মঙ্গলবার বেলা দেড়টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনীজন রেখে গেছেন।

শেখ আবুল কাশেম ইংরেজ আমলে ভারতের পশ্চিম বঙ্গের বশিরহাট মহাকুমায় জন্ম গ্রহণ করেন। ১৯৪৮ সালের পরে তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ঝিকরা গ্রামে (বর্তমানে কলারোয়া পৌরসভা) তিনি বসবাস করেন। তার পিতা শেখ নাছির আলীর চার ছেলে ও এক মেয়ের মধ্যে শেখ আবুল কাশেম ছিলেন সবার বড়। ১৯৫১ সালে তিনি পাকিস্থানী বিমান বাহিনীতে চাকুরি করতেন। এর পরে ১৯৫২ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন। ১৯৫৫ সালে তিনি কলারোয়া উপজেলা জামায়াতের প্রথম সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫৬ সালে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে এক জন মেম্বর নির্বাচিত হন। ১৯৬৫ সাল থেকে স্বাধীনতা পরবর্তী সময়ে সময়ে তিনি স্থানীয় লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে টানা ৫ বার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৯ সালের কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মেম্বর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত তিনি ৩৫ বছর জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তি সময়ে তাকে একবার জেলে যেতে হয় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ সুপারিশে তিনি কারা মুক্ত হন।

কলারোয়া উপজেলা জামায়াতের প্রথম সভাপতি শেখ আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর, অধ্যক্ষ মোঃ ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতের সাতক্ষীরা জেলা শাখার আমির মুহাদ্দিস রবিউল বাশার, নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান ও সেক্রেটারী মাওলানা শাহিদুল ইসলাম। বিবৃতিতে নেতারা বলেন, মরহুম শেখ আবুল কাশেম ছিলেন একজন ইসলামের নিবেদিত খাদেম। তার মৃত্যুতে সমাজ একজন আদর্শ মানুষকে হারাল। শোক বিবৃতিতে নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ