বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা): কলারোয়া উপজেলা রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রেড ক্রিসেন্টের সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে তার অফিস কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন, উপজেলা রেড ক্রিসেন্টের দলনেতা মো. মিজানুর রহমান, সহকারী দলনেতা-২ শেখ মাহমুদুল হাসান, বিভাগীয় প্রধান (আইসিটি) মো. মাসুদ রেজা, বিভাগীয় উপ-প্রধান সুপ্রসাদ দত্ত, এসএম আনাম, নোশাইবা শারমিলি, আবু জহির, আনিকা তাহসিন, সঞ্জু, শান্ত, মোহনাসহ সদস্যবৃন্দ।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের আলোকে কলারোয়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে ৫৩ সদস্য বিশিষ্ট রেড ক্রিসেন্ট দল গঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নামে পৃথক রেড ক্রিসেন্ট হিসাব খোলা এবং স্ব-অর্থায়নে গঠিত ইউনিটের সদস্যদের প্রশিক্ষণ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতি মো. জহুরুল ইসলাম গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং রেড ক্রিসেন্ট সদস্যদের আরও সক্রিয়ভাবে কার্যক্রমে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

সভা শেষে কলারোয়া উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে দলনেতা মো. মিজানুর রহমান উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!