বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের

কলারোয়া কৃতি স্কাউট সম্মাননা ও শীতবস্ত্র বিতরণ

কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের কৃতি স্কাউট সম্মাননা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারী ২০২৬) কলারোয়া সরকারি প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের পৃষ্ঠপোষক ড. খাঁন মো. মীজানুল ইসলাম সেলিম।

মো. ইউনুস আলী (এল.টি)’র সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সহকারী অধ্যাপক জয়গুন, প্রভাষক বিএম ফিরোজ, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন, শিক্ষক মো. আসাদুজ্জামান প্রমুখ।

কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ড. খাঁন সেলিম বলেন, একজন আদর্শ মানুষ গড়ার জন্য স্কাউটিং এর বিকল্প নেই। স্কাউট আধুনিক মনা, দেশ ও জাতি গঠনে নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখে। সেই কাজটি করে যাচ্ছে কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন বলেন, স্কাউটিং বিস্তারে শিক্ষকদের আরো বেশি ভূমিকা নিতে হবে। তাতে ভালো শিক্ষার্থী ও ভালো মানুষ উপহার দিতে পারবে জাতিকে।

পরে কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে একটি মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করা হয়।

শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত