বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ক্রিকেট একাডেমি ব্রজাবকসা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

শনিবার (১৮ই জানুয়ারি) সকাল ১১ টায় জি,কে,এম,কে সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে টি,সি,সি কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট প্রথম সেমিফাইনালে

খেলায় টসে জয়লাভ করে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত গ্রহন করে। নির্ধারিত ২০ ওভারে ১৮ ওভারের ৮টি উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবু বক্কর ৫২ ,রায়হান ৪৮ রান করেন।

সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ব্রজবাকসা ক্রিকেট একাডেমির আবু বকর ২৮ রান দিয়ে ৩ উইকেট, অন্যরা ২ টি করে উইকেট লাভ করেন। জবাবে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ২০৮ রানের লক্ষে ১৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। জয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করে সংগ্রহ করে রবিউল ইসলাম।

সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশনের ক্রিকেট একাডেমির রবিউল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন। একই মাঠে ২৫ই জানুয়ারি শনিবার দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট ক্লাব যশোর বনাম সুন্দরবন ক্রিকেট একাডেমি সাতক্ষীরা ।

খেলাটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর হোসেন ও তপু হোসেন। স্কোরার ছিলেন মিজানুর রহমান শুভ।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শেখ শাহাজাহান আলী শাহিন মাস্টার আব্দুল ওয়াহাব মামুন। প্রতিদ্বন্দীতাপূর্ন খেলাটি উপভোগ করেন হাজার ক্রিয়া ভক্ত দর্শক বৃন্দ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দূর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ