সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান পুন:রায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জের তদন্ত ও অপনাধ দমন কার্মকান্ড-২৩’ পুন:রায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি ৩য় বারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ট অফিসার ইনচার্জ(ওসি) হিসাবে নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।

থানা সূত্রে জানা যায়, খুলনা রেঞ্জ অফিসের ক্রাইম কনফরেন্স রুমে (আগষ্ট-২৩’) অপরাধ পর্যালোচনা সভায় মোহা: মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ট অফিসার ইনচার্জের পদক প্রদান করা হয়।

বৃহস্পতিবার(১০ আগষ্ট) খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম(বার), পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় (আগষ্ট-২৩’) তদন্ত ও অপরাধ কর্মকান্ডে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ( ওসি) কলারোয়ার মোহা: মোস্তাফিজুর রহমানকে উপহার হিসাবে ক্রেস্ট প্রদান করে পুরস্কৃত করা হয়। অনুরুপভাবে, কলারোয়া থানার এসআই জুয়েল ও এএসআই নুর মোহাম্মাদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।

শ্রেষ্ঠত্ব অর্জনকারি কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান ইতোপূর্বে মাগুরা জেলা সদর থানায় কর্মরত অবস্থায় শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন। এরপর কলারোয়া থানার অফিসার হিসাবে তিনি গত ৬ জুলাই-২৩’ খুলনা রেঞ্জের শ্রেষ্ট অফিসার হিসাবে ২য় বার পদকপ্রাপ্ত হয়ে এবার ৩য় বারের জন্য শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) জয়দেব চৌধুরী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সন্মাননা স্মারক প্রাপ্ত থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহা: মোস্তাফিজুর রহমান শ্রেষ্ট অফিসার নির্বাচিত হওয়ায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক (বিপিএম)বার, পিপিএম, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম ও শ্রেষ্ঠ সার্কেল মীর আসাদুজ্জামান(স্যার) সহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়