বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজের প্রকাশকের মায়ের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সরকার নিবন্ধিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি’র (নিবন্ধন নং-০৩) সহযোগী সংবাদ মাধ্যম কলারোয়া নিউজ ডটকমের প্রকাশক প্রভাষক মো. আরিফ মাহমুদের মায়ের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কলারোয়া নিউজের সম্পাদকীয় কার্যালয় উপজেলার সোনাবাড়িয়ায় ওই দোয়ানুষ্ঠানের আয়োজন করে মাল্টিমিডিয়া অনলাইন এই পোর্টালটি।

দোয়াপূর্ব আলোচনায় কলারোয়া নিউজের সম্পাদক আবু রায়হান মিকাঈলের সভাপতিত্বে ও সহ.সম্পাদক অহিদুজ্জামান খোকার সঞ্চালনায় বক্তব্য রাখেন কলারোয়া নিউজের প্রধান উপদেষ্টা প্রফেসর মো.আবু নসর, নবনিযুক্ত উপদেষ্টা মশিউর রহমান, প্রকাশক মো.আরিফ মাহমুদ, ও সহ.সম্পাদক শফিকুর রহমান।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত বক্তা মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী।

এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া নিউজের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান রনি, সহ.সম্পাদক ইমানুর রহমান, দেবাশীষ চক্রবর্তী বাবু, আদিত্য বিশ্বাস, স্টাফ রিপোর্টার এসএম ফারুক হোসেন, সুমন হোসেন, সাব্বির হোসেন, মোখলেছুর রহমান, আবু জাহিদ প্রমুখ।

উল্লেখ্য, আরিফ মাহমুদের মাতা দুরারোগ্য অসুখে ঢাকায় একটি বেসরকারি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। একই সাথে কলারোয়া নিউজের সাথে সংশ্লিষ্ট সকলের কল্যান কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু