বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশেষ সাধারণ সভা

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের নতুন সভাপতি এড.মিজান, সম্পাদক শেলী

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করায় সভায় সর্বসম্মতিকরমে এ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টুকে সভাপতি ও আখলাকুর রহমান শেলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার বিকালে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের হলরুমে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন পাবলিক ইনস্টিটিউটের প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

সাধারণ সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক ও আমানুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, আখলাকুর রহমান শেলী, সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, শাহাদাত হোসেন, মাওলানা তৌহিদুর রহমান, শামসুল আলম বুলবুল, আবু হাসান লিপু, মাসউদ পারভেজ মিলন, শেখ সালাউদ্দিন চঞ্চল, আবু তাহের মোল্লা, বিএম ফিরোজ, জিএম নাজমুল ইসলাম, গোলাম মোস্তফা রিগ্যান, শেখ শাহাদাৎ হোসেন বিপুল, শাহাদাৎ হোসেন শ্যামল, ফারুক হোসেন স্বপন, শেখ বদিউজ্জামাল বদরু, প্রভাষক আরিফ মাহমুদ, মাস্টার আব্দুল ওহাব মামুন, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন, মুরাদ হোসেন প্রমুখ।

সভায় সর্বসম্মতিতে সভাপতি পদে এ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক পদে আখলাকুর রহমান শেলী, দুইজন পুরুষ সহ-সভাপতি পদে সিনিয়র প্রভাষক শাহাদৎ হোসেন ও খান মো. মহিতুল ইসলাম শাকিক, মহিলা সহ.সভাপতি ঝরনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাকন, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা তৌহিদুর রহমান, পাঠাগার সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, সংস্কৃতি সম্পাদক জিএম সালাউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভিন সুমি, কার্যনির্বাহী সদস্য হয়েছেন শেখ তামিম আজাদ মেরিন, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, জিএম নাজমুল ইসলাম, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, সহকারী অধ্যাপক আবু আহসান লিপু, রফিকুল ইসলাম, শেখ সালাউদ্দিন চঞ্চল ও শামসুল আলম বুলবুল।

আগামি তিন বছরের জন্য এই কমিটি কলারোয়া পাবলিক ইন্সটিটিউট পরিচালনা করবেন বলে সভায় জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!