বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা: কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে ৩১ কোটি ৬৬ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১১ লক্ষ ২০ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৯৫ লক্ষ টাকা। সবমিলিয়ে ৩১ কোটি ৬৬ লক্ষ ২ হাজার ৫শ ১৩ টাকা ৫০ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর প্রশাসক বাজেট ঘোষণাপূর্ব বক্তব্যে কলারোয়া পৌরসভার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পৌরসভার ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে তিনি জানান। একই অনুষ্ঠানে পৌরসভার শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শহর সমন্বয় কমিটি সভায় পৌরসভার সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ। উভয় অনুষ্ঠানে আলোচনা করেন টিএলসিসির কনসালটেন্ট বজলুর রহমান, উপজেলা প্রকৌশলী এমরান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, যুব উন্নয়ন কর্মর্কতা পুলক কুমার শিকদার, সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, কলারোয় পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ।

পৌর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুছ আলি বাবু, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, টিএলসিসির সদস্য সাবেক পৌর কাউন্সিলর শেখ ফারুক আহমেদ, কলারোয়া প্রেসক্লাবের সদস্য সচিব এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক আতাউর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর কর নির্ধারক নাজমুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব