বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর বিএনপির সার্চ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

কলারোয়ায় পৌর বিএনপির সার্চ কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪মে) বিকেল ৫টায় কলারোয়া পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে বিশ্বাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির অনুমোদনে কলারোয়া উপজেলা বিএনপির উদ্যোগে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের আওতাধীন কলারোয়ার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডে সার্চ কমিটি গঠন করা হয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও দলকে তৃণমূলে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ৫-৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়।
তবে, গঠিত এই সার্চ কমিটিকে ঘিরে স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে কমিটি তৈরি করা হয়েছে। ফলে স্থানীয় বিএনপির একাংশ এ কমিটি প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘নির্বাচিত নয়, নিরপেক্ষ কমিটি চাই’—এমন স্লোগান দেন। তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে কমিটি তৈরি হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।
বিক্ষোভ থেকে দাবি জানানো হয়— নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সার্চ কমিটি গঠন করতে হবে, যেখানে প্রকৃত ত্যাগী ও জনপ্রিয় নেতাকর্মীরা মূল্যায়ন পাবেন। তাদের দাবি, আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে যাদের দেখা গেছে তাদেরকে এই কমিটি থেকে বাদ দিতে হবে।
বিক্ষোভ সমাবেশ থেকে ২৪ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলা হয় সোমবারের মধ্যে যদি সার্চ কমিটি বাতিল করা না হয় তাহলে ওইদিন বিকেলে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা এম এ রব শাহিন, শওকত হোসেন, মীর রফিক, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান রঞ্জু, যুবদলের মোজাফফর হোসেন, সহিদুল ইসলাম, রুহুল আমিন খোকন, আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম, বাবু, হাবিল, প্রভাষক আ.সালাম দিলু, কৃষক দল নেতা শাহাবুদ্দিন, রুহুল কুদ্দুস, ছাত্রদল নেতা শাহাজালাল আহমেদ সাজু, জাহাঙ্গীর, শুভ রাসেল, জি এম সোহেল, প্রিন্স, আকিব, রাব্বি, সৈকতসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা