রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সম্মাননা জানানো হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনী সমাজে আলোর পথ দেখায়। অবহেলিত মানুষ সুবিচার পায়। তাই সংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদে প্রকাশে উদ্যোগী হতে হবে।’

তিনি কলারোয়া প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয় প্রেসক্লাবের পক্ষ থেকে।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কামরুজ্জামান সোহাগ, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক সুজাউল হক, সহ-যুগ্ম সম্পাদক আবু রায়হান মিকাইল, সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান খোকা, সাংবাদিক তারিকুল ইসলাম, রাজু রায়হান, দেবাশীষ চক্রবর্ত্তী, সাব্বির হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ