বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কামরুল হাসান।। কলারোয়া প্রেসক্লাবে উপজেলার ছলিমপুর গ্রামের মৃত গফুর মোড়লের ছেলে আবুল কালাম রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষ একই গ্রামের মৃত ইসমাইল মোড়লের ছেলে সিদ্দিক মোড়ল, নূর ইসলাম বাবু, মৃত সাত্তার মোড়লের ছেলে সামাদ ও মৃত কাশেম আলি মোড়লের ছেলে রবিউল ইসলাম মোড়লের নামে বিস্তর অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে আবুল কালাম উল্লেখ করেন, প্রতিপক্ষরা জমি দখলকারী। গত ৯ সেপ্টেম্বর তাঁর বাড়ির সামনে দুই হাত জায়গা রেখে জোরপূর্বক জমি দখল করে হঠাৎ বাঁশের বেড়া দিতে থাকেন। বেড়া দিচ্ছে কেন জানতে চাইলে সিদ্দিক মোড়ল হাতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাড়ির সামনে ঘুরতে থাকেন এবং তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে বাঁশের বেড়া দিতে থাকেন। প্রতিপক্ষ চারজন তাঁর বাড়ির সামনে বিভিন্ন প্রকারের ফলদ গাছ কাটতে থাকেন। প্রতিপক্ষরা ১০-১২ জন ব্যক্তি সাথে নিয়ে প্রায়ই এমন অন্যায় অত্যাচার করতে থাকেন। আবুল কালাম আরও বলেন, গত রমজান মাসে বিনা অন্যায়ে ছলিমপুর বাজারে তাঁকে ও চাচাতো ভাই আসাদুল ও হাবিবকে বেদম মারধর করেন প্রতিপক্ষরা। তাদের কাছে জমির কোন কাগজপত্র নাই। ইতোপূর্বে কয়েকবার গ্রাম্য সালিশের পর সর্বশেষ ইউনিয়ন পরিষদের সালিশে তারা হাজির হননি। বর্তমান সময়ে তাঁর পরিবারের উপর আক্রমণ ও হুমকি অব্যাহত আছে। এছাড়াও বিগত ২০১২ সালে তাঁর দুই চাচা গোলাম মোড়ল ও বারিক মোড়ল এবং দুই চাচাতো ভাই মহিদুল মোড়ল ও রশিদ মোড়লকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষরা। এরপর ৬ মাস ও ১ বছর পর চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেন আবুল কালাম। এরই ধারাবাহিকতায় তাঁর ও পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন প্রতিপক্ষরা। জমি জবর-দখল করার ভিডিও চিত্র রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। নিজ বাড়িতে যাতে
শান্তিতে বসবাস করতে পারেন, সেবিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন আবুল কালাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব