বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেস ক্লাবে মঙ্গলবার স্বরুপজান বিবি নামের এক বৃদ্ধা সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভার তুলসীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হাকিমের সহধর্মিণী স্বরুপজান বিবি লিখিত বক্তব্যে জানান, বিগত ইংরেজি ৩০ সেপ্টেম্বর কলারোয়া রিপোটার্স ক্লাবে আমার ছেলে ইবাদুল মিথ্যা সংবাদ সম্মেলন করে। যেটি আমার দৃষ্টিগোচর হয়। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমার ছেলে ইবাদুল আমার স্বনামধন্য ছেলে মাওলানা খাদেমুলের বিরুদ্ধে যে অভিযোগ করেছে ও লিফলেট বিতরণ করেছে তার সবই ভুয়া, ভিত্তিহীন, বানোয়াট, সাজানো নাটক।

তিনি আরও বলেন, আমার। টাকায় আকবার মুহুরির বাড়ির পাশে ছেলেরা নিজেদের নামে বসতভিটা কেনে। আমরা একসঙ্গে বসবাস শুরু করি। আমার বাপের জমি বিক্রি করে হামিদুলকে ২০ হাজার টাকা ও ইবাদুলকে ২০ হাজার টাকা দিই। সেই টাকা তারা আত্মসাৎ করে। এই টাকা ফেরত দিবে না ও আমার ছোট ছেলে খাদেমুলকে লেখাপড়া করতে দিবেনা, এই মর্মে ঐ ছেলেরা আমাদেরকে মারপিট করে তাড়িয়ে দেয়। কিছু টাকা হাওলাত করে আলিয়া মাদ্রাসা মোড়ে গাছতলায় ছোট টল দোকান দিয়ে সেখানে আমি ও আমার ছেলে খাদেমুল বসবাস করি। ছেলেরা সেই দোকান ভেঙে মারপিট করে আবারও আমাদেরকে তাড়িয়ে দেয়। আমরা বাপের বাড়িতে অবস্থান করি।

ঐ সময় আমি আমার বাপের বাড়িতে হাঁস, মুরগী, গরু, ছাগল পালন করি। পালিত পশুর বিক্রয়ের টাকা ও (খাদেমুল ইয়াতিম হওয়ায় মানুষেরা তাকে দান সদকা করত) ঐ দান গ্রহণকৃত টাকা ও খাদেমুলের আরবি পড়ানো টাকা দিয়ে খাদেমুলের পড়াশোনা করাই ও আলিয়া মাদ্রাসার পশ্চিম পাশে ০৪ (চার) শতক জলাকার জমি খাদেমুলের বয়স কম থাকায় আমার নামে কিনি। পরবর্তীতে নিজের ইচ্ছায় খুশি হয়ে সুস্থ অবস্থায়, সুস্থ মস্তিষ্কে খাদেমুলের নামে উক্ত বসতভিটা রেজিস্ট্রি করে দিই। ওই জমিতে আমি ও আমার ছোট ছেলে খাদেমুল ঘরবাড়ি নির্মাণ করি। ১২১৫ দাগে আমার বাপের জমি পাবো ২.৩০ শতাংশ। আমার ভাই জমির দখল দেয় না। আমার ছেলে খাদেমুলের বিরুদ্ধে ঐ জমিতে অবস্থানকারীরা একাধিক মামলা করে। এই সকল মামলা খাদেমুল একাই আমার পক্ষ থেকে খরচ বহন করে খালাস হয়।

যাতে ৮০ (আশি হাজার) টাকা খাদেমুলের খরচ হয় বিধায় আমি নিজে খুশি হয়ে ২.৩৩ শতাংশ থেকে ১.৫৬/ দেড় শতক ডাঙ্গা জমি খাদেমুলের নামে নিজের ইচ্ছায় খুশি হয়ে রেজিস্ট্রি করে দিয়েছি। বক্রি ৭৭ পয়েন্ট জমি আমার স্বামী, এক ছেলে, এক মেয়ের কবর বাবদ রেখে দিয়েছি। হামিদুল ও ইবাদুলরা হুমকি দেয় খাদেমুলের বসতবাড়ি আমাদের নামে রেজিষ্ট্রি না করে দিলে, মা মারা গেলে মায়ের লাশ মাটি দিতে দিবে না। সর্বশেষে স্বরুপজান বিবি বলেন, আমি মা হয়ে মনের কষ্টে বলছি হামিদুল ও ইবাদুলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!