বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে সভা

শেখ জিল্লু, কলারোয়া: ‘আগামীর পথে চলো একসাথে’ -এই প্রতিপাদ্যে কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় কলারোয়া সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান।

সভায় স্বাগত বক্তব্যে উদযাপন কমিটির সদস্য সচিব ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আছাদুজ্জামান বলেন, ‘রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ১৫ ফেব্রুয়ারির মধ্যে সকলকে রেজিস্ট্রেশন সম্পন্ন করা দরকার। যে যার অবস্থান থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করতে ভূমিকা রাখার প্রয়োজনীয়তা।’

তিনি আরো উল্লেখ করেন, কোনোভাবেই রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর কোনো সুযোগ নেই।

সভায় রেজিস্ট্রেশন কার্যক্রম বেগবান করার জন্য বক্তারা নানা পরামর্শমূলক বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক নজরুল ইসলাম, সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতিয়ার রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিজিএম আসাদুজ্জামান মিলন, রফিকুল ইসলাম জ্যোতি, অধ্যাপক শশীভূষণ পাল, কপাই সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, রাজনীতিবিদ ও সমাজকর্মী রবিউল আলম মল্লিক, এম মনসুর আলী, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সাইফুল্লাহ আজাদ, ব্যাংকার আসাদুজ্জামান আসাদ, রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকীবিল্লাহ শাহী, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, প্রভাষক আলকামুন, কবি মন্ময় মনির, শিক্ষক মোস্তাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, আবদুল ওহাব মামুন, শাহ আলম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালন করেন ডাক্তার হাবিবুর রহমান ও শিক্ষক শেখ শাহজাহান আলী শাহীন।

উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান স্মরণকালের বিশাল কলেবরে উদযাপিত হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু