শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজে ৪ জন নবীন শিক্ষকের যোগদানে সংবর্ধনা জ্ঞাপন

কলারোয়া সরকারি কলেজে বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ৪ জন নবীন শিক্ষকের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

শিক্ষা নিযে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে’ কলেজে ৪০তম বিসিএস’র সাধারন শিক্ষা ক্যাডারের সদ্য নিয়োগপ্রাপ্ত ৬ জনের মধ্যে ৪ জন নবীন কর্মকর্তার যোগদানে ওই সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

কলারোয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে রবিবার( ৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান।

শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতিয়ার রহমান। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শাহনাওয়াজ হোসেন, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক মারুফ কবির, সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন সহ শিক্ষক পরিষদের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

সংবর্ধিত নবীন শিক্ষকরা হলেন, উদ্ভিদ বিদ্যা বিভাগে প্রভাষক সরোজ আলী সরদার, রসায়ন বিষয়ে প্রভাষক আহসান উল্লাহ, ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক সেবানন্দ কুমার সরকার ও কৃষি বিজ্ঞান বিষয়ে প্রভাষক অমিত কুমার ঘোষ।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জান বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ৪ নবীন শিক্ষকদের যোগদানে খুশি প্রকাশ করে জানান, আগামীতে কলেজে শিক্ষার্থীদের পঠন-পাঠনে যে সকল দাবিকৃত পদে শিক্ষক শুন্যতা রয়েছে সে সকল বিষয়ে দ্রুত শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ঠ কতৃপক্ষের সু- দৃষ্টি কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত