শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত হলো চিত্রপ্রদর্শনী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া: কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত হলো চিত্রপ্রদর্শনী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। নাঈম হাসান শাওন আয়োজিত এই আয়োজনে ক্ষুদ্র শিল্পী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরির হাতে আঁকা ছবি প্রদর্শিত হয়।

শুক্রবার (১০ মে) সকাল ১০ টায় শুরু হয়ে এটি দুপুর ২টা পর্যন্ত বিস্তৃত ছিলো। অনুষ্ঠানে ল্যান্ডস্কেপ, প্রোটেট, স্কেচ, জলরং সহ বিভিন্ন মাধ্যমের ছবি প্রদর্শিত হয়েছে। এখানে যেমন নাঈম হাসান শাওনের চিত্রকর্ম উপস্থিত ছিলো সেই সাথে ছিলো উক্ত স্কুলের এবং তাদের আর্ট একাডেমি এডুকালচারের শিক্ষার্থীদের ছবি।

এছাড়া প্রদর্শনীর পাশাপাশি আয়োজিত হয় অত্র স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছবি আঁকা এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এ সময় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন এডু-কালচার (শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র) একাডেমির কবিতার শিক্ষক রাকিবুল ইসলাম সাগর এবং পাইলট হাইস্কুলের শিক্ষক সাইফুল ইসলাম।

এছাড়া বিশেষ সহযোগী হিসাবে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে বিশ্ব সাহিত্য কেন্দ্র এর সাতক্ষীরা ভ্রাম্যমাণ লাইব্রেরি ইউনিট এবং মানবতার সংঘ সংগঠনটির কর্মীবৃন্দ।

উল্লেখ পাইলট হাইস্কুলে ৫ম বারের মতো অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীর আনন্দ এবং শিল্পের প্রতি আগ্রহী করে তোলাই মূল উদ্দেশ্য।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব