বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্তের সোনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

অহিদুজ্জামান খোকা, কেড়াগাছি (কলারোয়া): নৌকাবাইচ উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তের সোনাই নদীতে উপচে পড়ে দুই বাংলার মানুষের আনন্দ-উচ্ছ্বাস। সোনাই নদীর দু’তীরে হাজারো মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে কেটে যায় একবেলা।

সোমবার (৩১ মার্চ) ঈদের দিনের বিকেলটা হয়ে যায় মিলনমেলার মাহেন্দ্রক্ষণ। এপারের উল্লাসধ্বনী ওপারে আর ওপারে উল্লাসধ্বনী এপারে মিশে যায় বাতাসে।

স্থানীয়রা জানান, ঈদ আনন্দ ছড়িয়ে দিতে কলারোয়ার সীমান্তের সোনাই নদীতে সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকালে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ভারত-বাংলার দুই পাড়ের মানুষের উপস্থিতিতে পরিণত হয় মিলনমেলা। ভারতের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর বিথারিগ্রাম পঞ্চায়েতের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা।

তারা আরও জানান, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এবং পারস্পরিক সহযোগিতায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে দুই দেশের সীমান্তে মানুষের ঢল নামে। ২৫ বছর পর উৎসবমুখর পরিবেশে এমন আনন্দ উপভোগ করেছেন সীমান্তের মানুষ। সীমান্ত এলাকার মানুষ জানান, বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের অনেকের আত্মীয়-স্বজনের বাড়ি ভারতে আবার ভারতের অনেকের আত্মীয়-স্বজনের বাড়ি বাংলাদেশে।

দেশ বিভাগের সময় তারা সীমান্তপাড়ের বাসিন্দা হওয়ায় দু’দেশের নাগরিক হয়ে যান। নৌকাবাইচকে ঘিরে তারাও এসে জড়ো হন সোনাই নদীর তীরে। প্রিয়জনদের দূর থেকে দেখে হাত নেড়ে জানান অভিবাদন। ক্ষণিকের জন্য সবাই মেতে ওঠেন ঈদ আনন্দে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ