সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাজিরহাটে গরীব রোগীদের সেবা দিতে যাত্রা শুরু করলো কাজিরহাট ক্লিনিক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাটের অসুস্থ্য আর অসহায় রোগীদের সেবা দিতে এই প্রথম বেসরকারি ভাবে একটি ক্লিনিকের যাত্রা শুরু হয়েছে। ফিতা কেটে ক্লিনিকটির শুভ উদ্বোধন করা হয়।

শুক্রবার (৪মার্চ) সকালের দিকে স্থানীয় কাজিরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুস সাত্তারের ভবনের দ্বিতীয় তলায় ওই ক্লিনিকের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে কাজিরহাট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এসময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি ও কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি এড.আশরাফুল আলম বাবু, কেরালকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, কাজিরহাট কলেজের প্রভাষক রিজাউল ইসলাম, কলারোয়ার প্রবীণ ডাক্তার আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ) বলেন-এই ক্লিনিক হলো একটি সেবামূলক প্রতিষ্ঠান, তাই এখানে আগন্তুক সকল প্রকারের রোগীদের সাথে সৌজন্য মূলক ও সুন্দরভাবে আচরণ করতে হবে।

তিনি এসময় আরো বলেন-ক্লিনিকে সেবা নিতে এসে যেন কেহ হয়রানির শিকার না হয় এবং পাশাপাশি আরেকটি ক্লিনিক এখানে আছে তাদের সাথে কোন প্রকারে কোন কিছুই নিয়ে কাঁদা ছোড়াছুড়ি না হয় সেদিকে ক্লিনিক কর্তৃপক্ষকে বিশেষ ভাবে নজর রাখতে হবে। মনে রাখতে হবে প্রতিহিংসার জায়গা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নয়, যদি এমনটি হয় তাহলে উভয় ক্লিনিককে তার খেসারত দিতে হবে। এর আগে ক্লিনিকটির পরিচালক ডাঃ তৌহিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল