সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছির দুই আ.লীগ নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবীতে সমাবেশ

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন তৃণমূল আওয়ামীলীগ নেতা-কর্মীদের আয়োজনে ইউনিয়ন আ.লীগ নেতা ও চেয়ারম্যান পদ প্রার্থীদ্বয়ের বহিষ্কার আদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে স্মারক লিপি প্রদান করা হয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেঁড়াগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রুহুল কুদ্দুছ, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মধু সূধন পাল, আ.লীগ নেতা প্রভাষক আলতাফ হোসেনসহ আ.লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সভায় বক্তারা কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ.সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আফজাল হোসেন হাবিল ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেনের জেলা আ.লীগ নেতৃবৃন্দ কর্তৃক বহিষ্কার আদেশ প্রত্যাহার, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠ, সুন্দর ও অবাধ নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জোর দাবী জানান।

সভা শেষে সমাবেশ স্থলের উপস্থিতি সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে যেয়ে সাতক্ষীরা জেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ভুট্টোলাল গাইনের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল