শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ঝাপাঘাট ও সোনাবাড়ীয়াতে ফ্রেন্ডস হেল্প সেন্টারের উদ্যোগে সেমাই চিনি বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কলারোয়ার ঝাপাঘাট পশ্চিম পাড়া ও পার্শ্ববর্তী গ্রাম সোনাবাড়ীয়াতে ফ্রেন্ডস হেল্প সেন্টারের উদ্যোগে ৬৫ পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। ফ্রেন্ডস হেল্প সেন্টারের সদস্যগণ বুধবার সন্ধ্যার পর দুস্থ গরীব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদসামগ্রী পৌঁছে দেন।

ঈদসামগ্রী বিতরণের সময় ফ্রেন্ডস হেল্প সেন্টারের সভাপতি আফছার আলী ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান হৃদয় সকল সদস্যদের সাথে উপস্থিত ছিলেন।

এসময় সংস্থার সভাপতি আফছার আলী ‘কলারোয়া নিউজকে’ বলেন, দেখেন আমরা এই করোনার মধ্যে যতটুকু যোগাড় করতে পেরেছি ততটুকু অসহায় দুঃখী মানুষের কাছে পোঁছে দিয়েছি। আমরা প্রতিবছর এটা দিয়ে থাকি। আমার এলাকা ঝাপাঘাট ও আমার পার্শ্ববর্তী এলাকা সোনাবাড়িয়ার কিছু প্রবাসী বড় ভাইদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমরা এই কার্যক্রমটি পরিচালনা করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, আজ আমি আমার ফ্রেন্ডস হেল্প সেন্টারের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই প্রবাসী হাফিজুর রহমান মিঠু ও সোনাবাড়িয়া প্রবাসী আঃ রউফ ভাইকে। আজকের এই ঈদসামগ্রী দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আশাকরি সামনের দিনগুলোতেও তারা আমাদের পাশে থাকবেন।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন